ইউক্রেনে ‘রিঅ্যাসিওরেন্স ফোর্স’-এ অংশ নিতে প্রস্তুত তুরস্ক - NA TV BD
admin
২৭ নভেম্বর ২০২৫, ৩:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউক্রেনে ‘রিঅ্যাসিওরেন্স ফোর্স’-এ অংশ নিতে প্রস্তুত তুরস্ক

রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি হওয়ার পর ইউক্রেনে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে একটি ‘রিঅ্যাসিওরেন্স ফোর্স’ গঠনের প্রস্তাব উঠেছে। তুরস্ক আজ বৃহস্পতিবার জানিয়েছে, তারা এ বাহিনীতে অংশ নিতে প্রস্তুত রয়েছে।

আঙ্কারা থেকে এএফপি জানায়, তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশটির সশস্ত্র বাহিনী এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে যেকোনো উদ্যোগে অবদান রাখতে প্রস্তুত।

মন্ত্রণালয় আরও বলেছে, প্রথমত, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে হবে। এরপর একটি মিশনের কাঠামো নির্ধারণ করতে হবে, যেখানে লক্ষ্যসমূহ স্পষ্টভাবে সংজ্ঞায়িত থাকবে এবং প্রতিটি দেশের ভূমিকা নির্ধারিত হবে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ গত মঙ্গলবার একটি নতুন যৌথ টাস্ক ফোর্স ঘোষণা করেছেন। এর উদ্দেশ্য হলো— বহুজাতিক ‘রিঅ্যাসিওরেন্স ফোর্স’-এর রূপরেখা তৈরি করা। এটি যুদ্ধবিরতির পর ‘প্রতিরক্ষার দ্বিতীয় ধাপ’ হিসেবে প্রস্তাব করা হবে।

তিনি আরও বলেন, তুরস্কের ঘনিষ্ঠ সম্পৃক্ততায় এটি ফ্রান্স ও গ্রেট ব্রিটেনের নেতৃত্বে পরিচালিত হবে। এতে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রেরও অংশগ্রহণ থাকবে।

ন্যাটোতে দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী থাকা তুরস্ক এর আগেও জানিয়েছিল, প্রয়োজন হলে তারা ইউক্রেনে শান্তিরক্ষী মিশনের অংশ হিসেবে সেনা মোতায়েন করতে প্রস্তুত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এদের তো ভোট নাই, এত ভোট পেল কিভাবে: মির্জা আব্বাস

দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে বলায় জামায়াত আমিরের ওপর ক্ষুব্ধ দুর্নীতিবাজরা

কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকে ছাড় নয়: হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার

গ্রীনরোডে সাধারণ মানুষের সমস্যার সমাধানের অঙ্গীকার

শাকিব খানের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন জ্যোতির্ময়ী

ফ্যাসিবাদ রুখতে হ্যাঁ ভোট দিতে হবে: রিজওয়ানা হাসান

বাংলাদেশে ১০-১৫টি ব্যাংকই যথেষ্ট, রাষ্ট্রায়ত্ত ব্যাংক কমাতে একীভূত করার পরিকল্পনা: গভর্নর

বিএনপি কর্তৃক সারা দেশে বিদ্রোহী প্রার্থী বহিষ্কার তালিকা প্রকাশ

চঞ্চল চৌধুরীর প্রশংসায় পরীমনি, ‘শাস্তি’ সিনেমায় প্রথমবারের জুটি

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ

১০

আজ থেকে সাত কলেজের ভ্রাম্যমাণ মঞ্চ ও গণজমায়েত শুরু

১১

দেশবাসীর কাছে প্রধান উপদেষ্টার আহ্বান ‘হ্যাঁ’ ভোট দিতে

১২

পাকিস্তানে শপিংমলে অগ্নিকাণ্ডে নিহত ২৬ বহু নিখোঁজ

১৩

আশ্বস্ত হয়ে নির্বাচন কমিশন থেকে সরে গেল ছাত্রদল

১৪

পুঁজিবাজারে সূচক ফিরল আড়াই মাস আগের উচ্চতায়

১৫

হানিয়া আমিরের বিয়ের গুঞ্জন জোরাল হচ্ছে

১৬

এলপিজি আমদানিতে বিপিসিকে অনুমতি

১৭

ইরানের বিক্ষোভে ‘হাজারো হত্যার’ জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করলেন খামেনি

১৮

জীববৈচিত্র্য রক্ষায় নিরাপদ জেনেটিক প্রযুক্তির ব্যবহারের ওপর জোর মৎস্য উপদেষ্টার

১৯

ভাসানচরের মালিকানা নিয়ে বিতর্কের অবসান

২০