ভয়াবহ ক্ষেপণাস্ত্র আঘাতে লণ্ডভণ্ড আরাদ, হতাহতের সংখ্যা বাড়ছে - NA TV BD
আন্তর্জাতিক ডেস্ক
২২ মার্চ ২০২৬, ৪:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভয়াবহ ক্ষেপণাস্ত্র আঘাতে লণ্ডভণ্ড আরাদ, হতাহতের সংখ্যা বাড়ছে

ছবি: সংগৃহীত

ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর আরাদ। শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলের আঘাতে এখন পর্যন্ত অন্তত ৬ জন নিহত এবং ৮৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক, আর ১৯ জনের আঘাত মাঝারি ধরনের। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে জরুরি সেবা বিভাগ।

প্রথমে অর্ধশতাধিক আহতের খবর পাওয়া গেলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সেই সংখ্যা। কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে মৃত্যুর খবর। ভয়াবহ এই হামলার পর শহরের একটি হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

ইসরাইলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরাইল জানায়, ইরানের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আরাদ শহরের আবাসিক এলাকায় আঘাত হানে। এতে অন্তত ২০টি ভবন ধসে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

হামলার ভয়াবহতায় পাঁচ বছর বয়সী এক শিশুসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। শুরুতে প্রায় ৭০ জনকে চিকিৎসা দেওয়ার কথা জানানো হলেও পরবর্তীতে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮৮ জনে।

শুধু আরাদ নয়, হামলার লক্ষ্যবস্তু হয়েছে ডিমোনা শহরও। এই শহরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ পরমাণু গবেষণাকেন্দ্রের আশপাশে মিসাইল আঘাত হেনেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। এতে একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, কেন ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি মাঝপথে প্রতিহত করতে ব্যর্থ হলো, তা নিয়ে তদন্ত শুরু করেছে বিমানবাহিনী। জানা গেছে, ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করতে দুটি প্রচেষ্টা চালানো হলেও তা ব্যর্থ হয় এবং শেষ পর্যন্ত সেটি সরাসরি আরাদে আঘাত হানে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপরতা জোরদার করা হয়েছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উদ্ধার ও জরুরি সেবার কার্যক্রম আরও শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন।

এছাড়া নিরাপত্তা পরিস্থিতির কারণে আরাদ ও ডিমোনা শহরসহ দক্ষিণাঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি এখনও থমথমে, আর নতুন করে হামলার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতারাতি কোটিপতি রাদা রানী! হামলার ঘটনায় বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য

এক সপ্তাহে তিনটি এলএনজি ট্যাংকার আসছে

রংপুর অঞ্চলে ১ লাখ ৭৯ হাজার ১৬১ টন ক্লিন আউশ চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা

ট্রাম্পের ইরান হামলা স্থগিতের খবরে কমলো তেলের দাম

ছুটি শেষে রাজধানীমুখী কর্মজীবীদের ঢল, ট্রেন-বাস স্টেশনে ভিড়

বিকেলে বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রীর বক্তব্য

ওসমান হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের ৭ জেলায় দমকা হাওয়াসহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত জারি

ইরান-সহ মধ্যপ্রাচ্যে ভয়াবহ আবহাওয়া, ৩ দিনে এক বছরের বৃষ্টির শঙ্কা

অস্ত্রোপচারের পর সুস্থতার পথে বাবু, জানালেন চঞ্চল চৌধুরী

১০

জিয়ার কবর জিয়ারতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

১১

বর্ণাঢ্য কুচকাওয়াজে উদযাপিত মহান স্বাধীনতা দিবস

১২

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে হতাহত তদন্ত ও চিকিৎসা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

১৩

কং তাও’: দুই দিনে ১০ লাখ রিঙ্গিত আয়

১৪

ঢাকা-বান্দরবান সড়কে বাস খাদে, আহত অন্তত ২০

১৫

ভয়াবহ ক্ষেপণাস্ত্র আঘাতে লণ্ডভণ্ড আরাদ, হতাহতের সংখ্যা বাড়ছে

১৬

নীলাঞ্জনা নীলার বিয়ে, কে এই বর?

১৭

ঈদের দিনেও চড়া মাংসের দাম

১৮

ঈদের দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল

১৯

নাতানজে আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা

২০