সচিবের অপসারণে ইউজিসির গড়িমসি: কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের - NA TV BD
নিজেস্ব প্রতিবেদক
২৫ ডিসেম্বর ২০২৫, ২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সচিবের অপসারণে ইউজিসির গড়িমসি: কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

ঢাকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সচিবকে অপসারণের দাবিতে দেওয়া ৪৮ ঘণ্টার আলটিমেটাম অতিক্রান্ত হওয়ার পর আজ ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধিদল। আজ বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ২টার দিকে অনুষ্ঠিত এই বৈঠকে সচিবের অপসারণ প্রক্রিয়ায় দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছাত্র প্রতিনিধিরা।

বৈঠকের মূল বিষয়বস্তু: স্মারকলিপিতে দেওয়া আলটিমেটাম শেষ হওয়ার পর প্রতিনিধিদল চেয়ারম্যানের কাছে সচিবকে অপসারণের পদক্ষেপ সম্পর্কে জানতে চান। এবং সচিব জুলাই গনঅভ্যুত্থানের আন্দোলনকারীদের “রাজাকার ” বলে আখ্যায়িত করে সে কেন ইউজিসির সচিব পদে বহাল রয়েছে, জবাবে চেয়ারম্যান জানান, আগামী ২৮ তারিখে একটি মিটিং অনুষ্ঠিত হবে এবং সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তিনি আরও উল্লেখ করেন যে, আসন্ন সার্ক কনফারেন্সের কারণে এই মুহূর্তে সচিবকে অপসারণ করা সম্ভব নয়; কারণ, তার বিকল্প কোনো ‘যোগ্য’ ব্যক্তি ইউজিসিতে নেই। চেয়ারম্যানের দাবি অনুযায়ী, বর্তমান ডিরেক্টর পর্যায়ের কর্মকর্তারা পূর্ববর্তী ফ্যাসিস্ট শাসনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অভিযুক্ত; ফলে, নতুন বিতর্ক এড়াতে কাউকে সচিব পদে বসানো যাচ্ছে না।

প্রতিনিধিদলের অবস্থান: চেয়ারম্যানের এমন যুক্তি নাকচ করে দিয়ে ছাত্র প্রতিনিধিরা বলেন, বিগত দেড় বছরে একজন যোগ্য ব্যক্তিকে দায়িত্বের জন্য তৈরি করতে না পারা ইউজিসি প্রশাসনের চরম ব্যর্থতা এবং এই দায়ভার তাদেরকেই নিতে হবে। প্রতিনিধিরা দাবি করেন যে, যদি ইউজিসি সচিবকে অপসারণে অপারগ হয়, তবে তা লিখিতভাবে শিক্ষা মন্ত্রণালয়কে জানাতে হবে। এই প্রস্তাবের প্রেক্ষিতে চেয়ারম্যান অসহিষ্ণু আচরণ করেন এবং কোনো লিখিত বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।

নেতৃবৃন্দের বক্তব্য: সাক্ষাৎকার শেষে প্রতিনিধিরা জানান, “আমরা এর আগেও মৌখিকভাবে অনুরোধ করেছি এবং পরবর্তীতে নিয়ম অনুযায়ী স্মারকলিপি দিয়েছি। কিন্তু প্রশাসনের অকর্মণ্যতা ও কালক্ষেপণ প্রমাণ করে তারা সংস্কারের পক্ষে নয়। জাতির সামনে তাদের অবস্থান পরিষ্কার হওয়া প্রয়োজন।”

উপস্থিত ছিলেন: উক্ত সাক্ষাৎকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন— মোতাসিম বিল্লাহ মাহফুজ, সম্পাদক, লিগ্যাল সেল, কেন্দ্রীয় নির্বাহী কমিটি;ফারহান দিনার, সমন্বয়ক, ঢাকা মহানগর সমন্বয় কমিটি;আব্দুর রহিম, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বাংলা কলেজ;শেরে বাংলা থানার প্রতিনিধিদলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরবর্তী কর্মসূচি: ইউজিসি প্রশাসনের এই হতাশাজনক ও অসহিষ্ণু ভূমিকার প্রতিবাদে এবং সচিবের অপসারণের একদফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অচিরেই আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে। শিক্ষা ব্যবস্থায় সত্যিকারের সংস্কার এবং বৈষম্যমুক্ত পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত এই সংগ্রাম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতারাতি কোটিপতি রাদা রানী! হামলার ঘটনায় বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য

এক সপ্তাহে তিনটি এলএনজি ট্যাংকার আসছে

রংপুর অঞ্চলে ১ লাখ ৭৯ হাজার ১৬১ টন ক্লিন আউশ চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা

ট্রাম্পের ইরান হামলা স্থগিতের খবরে কমলো তেলের দাম

ছুটি শেষে রাজধানীমুখী কর্মজীবীদের ঢল, ট্রেন-বাস স্টেশনে ভিড়

বিকেলে বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রীর বক্তব্য

ওসমান হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের ৭ জেলায় দমকা হাওয়াসহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত জারি

ইরান-সহ মধ্যপ্রাচ্যে ভয়াবহ আবহাওয়া, ৩ দিনে এক বছরের বৃষ্টির শঙ্কা

অস্ত্রোপচারের পর সুস্থতার পথে বাবু, জানালেন চঞ্চল চৌধুরী

১০

জিয়ার কবর জিয়ারতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

১১

বর্ণাঢ্য কুচকাওয়াজে উদযাপিত মহান স্বাধীনতা দিবস

১২

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে হতাহত তদন্ত ও চিকিৎসা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

১৩

কং তাও’: দুই দিনে ১০ লাখ রিঙ্গিত আয়

১৪

ঢাকা-বান্দরবান সড়কে বাস খাদে, আহত অন্তত ২০

১৫

ভয়াবহ ক্ষেপণাস্ত্র আঘাতে লণ্ডভণ্ড আরাদ, হতাহতের সংখ্যা বাড়ছে

১৬

নীলাঞ্জনা নীলার বিয়ে, কে এই বর?

১৭

ঈদের দিনেও চড়া মাংসের দাম

১৮

ঈদের দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল

১৯

নাতানজে আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা

২০