
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়ার মাজারে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।
এরপর মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি সমাধিতে ফুল দিয়ে পুনরায় শ্রদ্ধা নিবেদন করেন। আনুষ্ঠানিকতা শেষে, বিএনপি চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে দলীয় নেতা-কর্মীদের নিয়ে আরও একবার গভীর শ্রদ্ধা জানান তিনি।
পরে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়াসহ মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।
স্বাধীনতার এই দিনে শ্রদ্ধা, স্মরণ আর দোয়ার মধ্য দিয়ে জাতির প্রতি দায়িত্ব ও ইতিহাসের প্রতি সম্মান পুনর্ব্যক্ত করা হয়।
মন্তব্য করুন