ট্রাম্পের ইরান হামলা স্থগিতের খবরে কমলো তেলের দাম - NA TV BD
আন্তর্জাতিক ডেস্ক
২৭ মার্চ ২০২৬, ৯:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের ইরান হামলা স্থগিতের খবরে কমলো তেলের দাম

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সম্ভাব্য হামলার সময়সীমা আবারও পিছিয়ে দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দামে পতন ঘটেছে।

শুক্রবার এক শতাংশের বেশি কমেছে তেলের দাম। এর পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা কিছুটা শিথিল হওয়ার ইঙ্গিত। এই প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস সরবরাহ হয়, তাই এর যেকোনো অস্থিতিশীলতা সরাসরি বাজারে প্রভাব ফেলে।

এর আগে ট্রাম্প সতর্ক করেছিলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রণালি খুলে না দিলে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা চালানো হবে। তবে পরে তিনি আলোচনার অগ্রগতির কথা উল্লেখ করে সময়সীমা বাড়িয়ে ৬ এপ্রিল পর্যন্ত স্থগিত করেন।

তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ইরানের অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। যদিও তেহরান আনুষ্ঠানিকভাবে সরাসরি আলোচনার বিষয়টি অস্বীকার করেছে।

এই অবস্থায় বাজারে একদিকে স্বস্তি এলেও অন্যদিকে অনিশ্চয়তা থেকেই গেছে। হোয়াইট হাউসের ভিন্নধর্মী বার্তা ও পরিস্থিতির দ্রুত পরিবর্তনের কারণে শেয়ারবাজারেও চাপ দেখা গেছে।

বিশ্লেষকদের মতে, সাময়িকভাবে তেলের দাম কমলেও পরিস্থিতি এখনো অস্থির। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা থাকায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতারাতি কোটিপতি রাদা রানী! হামলার ঘটনায় বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য

এক সপ্তাহে তিনটি এলএনজি ট্যাংকার আসছে

রংপুর অঞ্চলে ১ লাখ ৭৯ হাজার ১৬১ টন ক্লিন আউশ চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা

ট্রাম্পের ইরান হামলা স্থগিতের খবরে কমলো তেলের দাম

ছুটি শেষে রাজধানীমুখী কর্মজীবীদের ঢল, ট্রেন-বাস স্টেশনে ভিড়

বিকেলে বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রীর বক্তব্য

ওসমান হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের ৭ জেলায় দমকা হাওয়াসহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত জারি

ইরান-সহ মধ্যপ্রাচ্যে ভয়াবহ আবহাওয়া, ৩ দিনে এক বছরের বৃষ্টির শঙ্কা

অস্ত্রোপচারের পর সুস্থতার পথে বাবু, জানালেন চঞ্চল চৌধুরী

১০

জিয়ার কবর জিয়ারতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

১১

বর্ণাঢ্য কুচকাওয়াজে উদযাপিত মহান স্বাধীনতা দিবস

১২

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে হতাহত তদন্ত ও চিকিৎসা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

১৩

কং তাও’: দুই দিনে ১০ লাখ রিঙ্গিত আয়

১৪

ঢাকা-বান্দরবান সড়কে বাস খাদে, আহত অন্তত ২০

১৫

ভয়াবহ ক্ষেপণাস্ত্র আঘাতে লণ্ডভণ্ড আরাদ, হতাহতের সংখ্যা বাড়ছে

১৬

নীলাঞ্জনা নীলার বিয়ে, কে এই বর?

১৭

ঈদের দিনেও চড়া মাংসের দাম

১৮

ঈদের দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল

১৯

নাতানজে আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা

২০