অস্ত্রোপচারের পর সুস্থতার পথে বাবু, জানালেন চঞ্চল চৌধুরী - NA TV BD
নিজস্ব প্রতিবেদক
২৬ মার্চ ২০২৬, ৬:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অস্ত্রোপচারের পর সুস্থতার পথে বাবু, জানালেন চঞ্চল চৌধুরী

ছবি: সংগৃহীত

হৃদরোগে আক্রান্ত হয়ে গত ফেব্রুয়ারিতে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ওপেন হার্ট সার্জারি করিয়েছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। বর্তমানে তিনি বাসায় থেকেই বিশ্রাম নিচ্ছেন।

সম্প্রতি তাকে দেখতে গিয়ে তার শারীরিক অবস্থার বিষয়ে সুখবর জানিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী

বুধবার (২৫ মার্চ) সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করে চঞ্চল চৌধুরী আবেগঘন বার্তায় জানান— এবারের ঈদের সবচেয়ে আনন্দের মুহূর্ত ছিল পরিবারের সবাইকে নিয়ে ‘বাবু ভাই’-কে দেখতে যাওয়া। জটিল এই অস্ত্রোপচারের পর তাকে হাসিমুখে দেখতে পাওয়া তার জন্য ছিল এক বিশেষ প্রার্থনার পূরণ।

তিনি আরও জানান, সবার প্রিয় এই অভিনেতা এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। খুব শিগগিরই তাকে আবার ক্যামেরার সামনে দেখা যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি বাবুর সুস্থতা কামনা করেন চঞ্চল।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি ওপেন হার্ট সার্জারির পর প্রায় দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ৩ মার্চ বাসায় ফেরেন ফজলুর রহমান বাবু।

এদিকে, ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রেশার কুকার’ সিনেমায় দেখা গেছে তাকে। অন্যদিকে চঞ্চল চৌধুরী অভিনীত ‘দম’ ও ‘বনলতা এক্সপ্রেস’ বর্তমানে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতারাতি কোটিপতি রাদা রানী! হামলার ঘটনায় বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য

এক সপ্তাহে তিনটি এলএনজি ট্যাংকার আসছে

রংপুর অঞ্চলে ১ লাখ ৭৯ হাজার ১৬১ টন ক্লিন আউশ চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা

ট্রাম্পের ইরান হামলা স্থগিতের খবরে কমলো তেলের দাম

ছুটি শেষে রাজধানীমুখী কর্মজীবীদের ঢল, ট্রেন-বাস স্টেশনে ভিড়

বিকেলে বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রীর বক্তব্য

ওসমান হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের ৭ জেলায় দমকা হাওয়াসহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত জারি

ইরান-সহ মধ্যপ্রাচ্যে ভয়াবহ আবহাওয়া, ৩ দিনে এক বছরের বৃষ্টির শঙ্কা

অস্ত্রোপচারের পর সুস্থতার পথে বাবু, জানালেন চঞ্চল চৌধুরী

১০

জিয়ার কবর জিয়ারতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

১১

বর্ণাঢ্য কুচকাওয়াজে উদযাপিত মহান স্বাধীনতা দিবস

১২

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে হতাহত তদন্ত ও চিকিৎসা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

১৩

কং তাও’: দুই দিনে ১০ লাখ রিঙ্গিত আয়

১৪

ঢাকা-বান্দরবান সড়কে বাস খাদে, আহত অন্তত ২০

১৫

ভয়াবহ ক্ষেপণাস্ত্র আঘাতে লণ্ডভণ্ড আরাদ, হতাহতের সংখ্যা বাড়ছে

১৬

নীলাঞ্জনা নীলার বিয়ে, কে এই বর?

১৭

ঈদের দিনেও চড়া মাংসের দাম

১৮

ঈদের দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল

১৯

নাতানজে আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা

২০