প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্বৈরাচারের দোসররা ভোট ভণ্ডুলের চেষ্টা করবে - NA TV BD
নিজেস্ব প্রতিবেদক
১১ জানুয়ারী ২০২৬, ৩:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্বৈরাচারের দোসররা ভোট ভণ্ডুলের চেষ্টা করবে

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পতিত স্বৈরাচারের লোকেরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট ভণ্ডুলের চেষ্টা করবে। তবে আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
রোববার ইউরোপীয় প্রতিনিধিদলের প্রধানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা পর্যবেক্ষকদের জানিয়েছেন, নারী ও তরুণদের মধ্যে ভোটের প্রতি আগ্রহ খুবই বেশি এবং আসন্ন নির্বাচনে ভালো ভোটার উপস্থিতি আশা করা যাচ্ছে। তিনি আরও বলেন, আলোচনায় আওয়ামী লীগ বা তাদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কোনো আলোচনা হয়নি।
শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের আশ্বস্ত করেছেন যে, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে। ড. ইউনূস উল্লেখ করেন, সরকার এবং নির্বাচন কমিশন গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত।
প্রেস সচিব আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর জন্য ইইউকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, প্রতিটি রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ থাকবে এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য সুষ্ঠু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতারাতি কোটিপতি রাদা রানী! হামলার ঘটনায় বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য

এক সপ্তাহে তিনটি এলএনজি ট্যাংকার আসছে

রংপুর অঞ্চলে ১ লাখ ৭৯ হাজার ১৬১ টন ক্লিন আউশ চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা

ট্রাম্পের ইরান হামলা স্থগিতের খবরে কমলো তেলের দাম

ছুটি শেষে রাজধানীমুখী কর্মজীবীদের ঢল, ট্রেন-বাস স্টেশনে ভিড়

বিকেলে বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রীর বক্তব্য

ওসমান হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের ৭ জেলায় দমকা হাওয়াসহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত জারি

ইরান-সহ মধ্যপ্রাচ্যে ভয়াবহ আবহাওয়া, ৩ দিনে এক বছরের বৃষ্টির শঙ্কা

অস্ত্রোপচারের পর সুস্থতার পথে বাবু, জানালেন চঞ্চল চৌধুরী

১০

জিয়ার কবর জিয়ারতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

১১

বর্ণাঢ্য কুচকাওয়াজে উদযাপিত মহান স্বাধীনতা দিবস

১২

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে হতাহত তদন্ত ও চিকিৎসা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

১৩

কং তাও’: দুই দিনে ১০ লাখ রিঙ্গিত আয়

১৪

ঢাকা-বান্দরবান সড়কে বাস খাদে, আহত অন্তত ২০

১৫

ভয়াবহ ক্ষেপণাস্ত্র আঘাতে লণ্ডভণ্ড আরাদ, হতাহতের সংখ্যা বাড়ছে

১৬

নীলাঞ্জনা নীলার বিয়ে, কে এই বর?

১৭

ঈদের দিনেও চড়া মাংসের দাম

১৮

ঈদের দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল

১৯

নাতানজে আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা

২০