দর্শক মাতাচ্ছে ‘এটা আমাদেরই গল্প’ - NA TV BD
বিনোদন ডেস্ক
৯ জানুয়ারী ২০২৬, ৩:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দর্শক মাতাচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন পর পারিবারিক আবেগ ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে। জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় নির্মিত এই নাটকটির প্রতি পর্ব ইউটিউবে ১০ থেকে ১৫ মিলিয়নেরও বেশি ভিউ সংগ্রহ করছে এবং মুক্তির একদিনের মধ্যেই প্রতিটি পর্ব গড়ে নতুন রেকর্ড সৃষ্টি করছে।
সামাজিক মাধ্যমেও নাটকটির ব্যাপক আলোচনা চলছে। নাটকের আবেগঘন দৃশ্য এবং সংলাপগুলো ফেসবুকে নিয়মিত ভাইরাল হচ্ছে। সামির, মেহরিন, ফাহাদ ও আঞ্জুমান বেগমের মতো চরিত্রগুলো দর্শকদের কাছে যেন ঘরের মানুষের মতো হয়ে উঠেছে।
নাটকটির জনপ্রিয়তার কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, পরিবারের বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব এবং মমত্ববোধের মিশেলে গড়ে ওঠা গল্পটি দর্শকদের নিজেদের জীবনের প্রতিচ্ছবি দেয়। ‘পরিবারই শুরু, পরিবারই শেষ’—এই ট্যাগলাইনকে সামনে রেখে নির্মিত এই গল্প দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে।
নাটকে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠুসহ একঝাঁক জনপ্রিয় শিল্পী। এই ধারাবাহিকটি ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে।
পারিবারিক গল্পের মাধুর্য এবং চমৎকার অভিনয়ের কারণে ‘এটা আমাদেরই গল্প’ নাটকটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিচ্ছে এবং দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এদের তো ভোট নাই, এত ভোট পেল কিভাবে: মির্জা আব্বাস

দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে বলায় জামায়াত আমিরের ওপর ক্ষুব্ধ দুর্নীতিবাজরা

কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকে ছাড় নয়: হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার

গ্রীনরোডে সাধারণ মানুষের সমস্যার সমাধানের অঙ্গীকার

শাকিব খানের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন জ্যোতির্ময়ী

ফ্যাসিবাদ রুখতে হ্যাঁ ভোট দিতে হবে: রিজওয়ানা হাসান

বাংলাদেশে ১০-১৫টি ব্যাংকই যথেষ্ট, রাষ্ট্রায়ত্ত ব্যাংক কমাতে একীভূত করার পরিকল্পনা: গভর্নর

বিএনপি কর্তৃক সারা দেশে বিদ্রোহী প্রার্থী বহিষ্কার তালিকা প্রকাশ

চঞ্চল চৌধুরীর প্রশংসায় পরীমনি, ‘শাস্তি’ সিনেমায় প্রথমবারের জুটি

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ

১০

আজ থেকে সাত কলেজের ভ্রাম্যমাণ মঞ্চ ও গণজমায়েত শুরু

১১

দেশবাসীর কাছে প্রধান উপদেষ্টার আহ্বান ‘হ্যাঁ’ ভোট দিতে

১২

পাকিস্তানে শপিংমলে অগ্নিকাণ্ডে নিহত ২৬ বহু নিখোঁজ

১৩

আশ্বস্ত হয়ে নির্বাচন কমিশন থেকে সরে গেল ছাত্রদল

১৪

পুঁজিবাজারে সূচক ফিরল আড়াই মাস আগের উচ্চতায়

১৫

হানিয়া আমিরের বিয়ের গুঞ্জন জোরাল হচ্ছে

১৬

এলপিজি আমদানিতে বিপিসিকে অনুমতি

১৭

ইরানের বিক্ষোভে ‘হাজারো হত্যার’ জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করলেন খামেনি

১৮

জীববৈচিত্র্য রক্ষায় নিরাপদ জেনেটিক প্রযুক্তির ব্যবহারের ওপর জোর মৎস্য উপদেষ্টার

১৯

ভাসানচরের মালিকানা নিয়ে বিতর্কের অবসান

২০