চাল ও ডালের দাম বৃদ্ধি, সবজির বাজারে স্বস্তি - NA TV BD
অর্থনীতি ডেস্ক
৯ জানুয়ারী ২০২৬, ৩:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাল ও ডালের দাম বৃদ্ধি, সবজির বাজারে স্বস্তি

ছবি: সংগৃহীত

রাজধানীর বাজারে গত সপ্তাহের তুলনায় চাল ও ডালের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে দেশি (ছোট দানা) মসুর ডালের দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত বাড়ায় সাধারণ ভোক্তারা অস্বস্তিতে পড়েছেন। নতুন চাল আসার আগেই পুরোনো চালের দাম কেজিতে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার পরিদর্শনে জানা যায়, মিনিকেট ও নাজিরশাইল চালের দাম কেজিতে ৫ টাকা পর্যন্ত বেড়েছে। মঞ্জুর ও সাগর ব্র্যান্ডের মিনিকেট চালের দাম বেড়ে ৮৩ থেকে ৮৪ টাকা এবং রশিদ মিনিকেট চাল ৭২ থেকে ৭৫ টাকা হয়ে গেছে। নন-ব্র্যান্ডের মিনিকেট চাল ৬৫ থেকে ৭০ টাকা এবং দামি মিনিকেট মোজাম্মেলের দাম ৮৫ থেকে ৮৬ টাকা পর্যন্ত উঠেছে।
নাজিরশাইল চালের দামও বেড়েছে; দেশি নাজিরশাইল চাল ৭২ থেকে ৮৫ টাকা এবং আমদানি করা নাজিরশাইল চাল ৭৫ থেকে ৭৮ টাকায় বিক্রি হচ্ছে। নতুন আউশ, আমন ও নাজিরশাইল চাল বাজারে আসার সময় সাধারণত পুরোনো চালের দাম কেজিতে ১ থেকে ২ টাকা বাড়ে, কিন্তু এবার নতুন চালের আগেই দাম বেড়ে গেছে।
অন্যদিকে, সবজির বাজারে কিছুটা স্বস্তির দেখা গেছে। মুলা প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা, শালগম ৩০ থেকে ৪০ টাকা, গোল ও লম্বা বেগুন ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। শিম ও মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা, পেঁপে ৪০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকা এবং করলা ৫০ টাকায় পাওয়া যাচ্ছে।
কাঁচা মরিচের দাম বেড়ে ১০০ থেকে ১২০ টাকা কেজিতে পৌঁছেছে, তবে মটরশুঁটির দাম কমে ১০০ টাকা কেজিতে নেমেছে। টমেটোর কেজি দাম এখনো ৯০ থেকে ১০০ টাকার মধ্যে রয়েছে।
চাল ও ডালের দাম বেড়ে যাচ্ছে, যা ভোক্তাদের জন্য উদ্বেগের বিষয়। সবজির বাজারে সামান্য দাম কমেছে, যা কিছুটা স্বস্তি দিচ্ছে। নতুন চাল আসার আগেই পুরোনো চালের দাম বৃদ্ধির কারণে আগামী সময়ে দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতারাতি কোটিপতি রাদা রানী! হামলার ঘটনায় বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য

এক সপ্তাহে তিনটি এলএনজি ট্যাংকার আসছে

রংপুর অঞ্চলে ১ লাখ ৭৯ হাজার ১৬১ টন ক্লিন আউশ চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা

ট্রাম্পের ইরান হামলা স্থগিতের খবরে কমলো তেলের দাম

ছুটি শেষে রাজধানীমুখী কর্মজীবীদের ঢল, ট্রেন-বাস স্টেশনে ভিড়

বিকেলে বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রীর বক্তব্য

ওসমান হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের ৭ জেলায় দমকা হাওয়াসহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত জারি

ইরান-সহ মধ্যপ্রাচ্যে ভয়াবহ আবহাওয়া, ৩ দিনে এক বছরের বৃষ্টির শঙ্কা

অস্ত্রোপচারের পর সুস্থতার পথে বাবু, জানালেন চঞ্চল চৌধুরী

১০

জিয়ার কবর জিয়ারতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

১১

বর্ণাঢ্য কুচকাওয়াজে উদযাপিত মহান স্বাধীনতা দিবস

১২

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে হতাহত তদন্ত ও চিকিৎসা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

১৩

কং তাও’: দুই দিনে ১০ লাখ রিঙ্গিত আয়

১৪

ঢাকা-বান্দরবান সড়কে বাস খাদে, আহত অন্তত ২০

১৫

ভয়াবহ ক্ষেপণাস্ত্র আঘাতে লণ্ডভণ্ড আরাদ, হতাহতের সংখ্যা বাড়ছে

১৬

নীলাঞ্জনা নীলার বিয়ে, কে এই বর?

১৭

ঈদের দিনেও চড়া মাংসের দাম

১৮

ঈদের দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল

১৯

নাতানজে আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা

২০