
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-কে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) পাঠানো ওই চিঠিতে তিনি এই শুভেচ্ছা বার্তা দেন।
চিঠিতে মোদি বলেন, ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে তিনি তারেক রহমান এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল ফিতরের আনন্দঘন উৎসবে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন।
তিনি উল্লেখ করেন, গত এক মাস ধরে ভারতসহ বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করেছেন এবং ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে সময় অতিবাহিত করেছেন।
মোদি আরও বলেন, ঈদুল ফিতর আমাদের সমবেদনা, ভ্রাতৃত্ব ও ঐক্যের চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। এ উপলক্ষে তিনি বিশ্বব্যাপী শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনা করেন।
চিঠির শেষাংশে ভারতের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্ব ও সৌহার্দ্যের সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে।
মন্তব্য করুন