প্রথমবার একসঙ্গে রজনীকান্ত ও শাহরুখ খান, জানালেন মিঠুন চক্রবর্তী - NA TV BD
বিনোদন ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৫, ৫:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রথমবার একসঙ্গে রজনীকান্ত ও শাহরুখ খান, জানালেন মিঠুন চক্রবর্তী

ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার কিংবদন্তি রজনীকান্ত এবং বলিউড বাদশাহ শাহরুখ খান প্রথমবার একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে বলে ঘোষণা দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তী জানান, আগামী সিনেমা ‘জেলার ২’-তে এই দুই সুপারস্টার একসঙ্গে অভিনয় করবেন।
‘জেলার ২’ সিনেমার প্রচার অনুষ্ঠানে মিঠুন বলেন, “এই ছবিতে রজনীকান্ত, মোহনলাল, শাহরুখ খান, রম্যা কৃষ্ণণ, শিবা রাজকুমার সবাই আমার বিরুদ্ধে অভিনয় করছেন।” এ থেকে স্পষ্ট হয় যে, শাহরুখ খান এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন এবং মিঠুন খলচরিত্রে দেখা যাবে।
এর আগে ২০১১ সালে ‘রা ওয়ান’ সিনেমায় রজনীকান্তের ক্যামিও ছিল, যেখানে শাহরুখ খান প্রধান চরিত্রে ছিলেন। তবে সেই সময় রজনীকান্ত শারীরিক অসুস্থতার কারণে শুটিংয়ে সরাসরি উপস্থিত ছিলেন না। ২০১৩ সালের ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমায় শাহরুখ রজনীকান্তকে গান দিয়ে শ্রদ্ধা জানিয়েছিলেন। কিন্তু এবারই প্রথমবার দর্শকরা বড় পর্দায় একসঙ্গে রজনীকান্ত ও শাহরুখকে দেখতে পাবেন।
‘জেলার ২’ সিনেমাটি ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে উত্তেজনার ঝড় তোলে দিয়েছে, কারণ এতে দুই যুগল তারকার একসঙ্গে অভিনয় মানেই দারুণ এক বিনোদন উপহার। সিনেমাটি মুক্তির পর নাটকীয়তা ও দর্শকপ্রিয়তা নতুন মাত্রা পাবে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এদের তো ভোট নাই, এত ভোট পেল কিভাবে: মির্জা আব্বাস

দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে বলায় জামায়াত আমিরের ওপর ক্ষুব্ধ দুর্নীতিবাজরা

কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকে ছাড় নয়: হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার

গ্রীনরোডে সাধারণ মানুষের সমস্যার সমাধানের অঙ্গীকার

শাকিব খানের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন জ্যোতির্ময়ী

ফ্যাসিবাদ রুখতে হ্যাঁ ভোট দিতে হবে: রিজওয়ানা হাসান

বাংলাদেশে ১০-১৫টি ব্যাংকই যথেষ্ট, রাষ্ট্রায়ত্ত ব্যাংক কমাতে একীভূত করার পরিকল্পনা: গভর্নর

বিএনপি কর্তৃক সারা দেশে বিদ্রোহী প্রার্থী বহিষ্কার তালিকা প্রকাশ

চঞ্চল চৌধুরীর প্রশংসায় পরীমনি, ‘শাস্তি’ সিনেমায় প্রথমবারের জুটি

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ

১০

আজ থেকে সাত কলেজের ভ্রাম্যমাণ মঞ্চ ও গণজমায়েত শুরু

১১

দেশবাসীর কাছে প্রধান উপদেষ্টার আহ্বান ‘হ্যাঁ’ ভোট দিতে

১২

পাকিস্তানে শপিংমলে অগ্নিকাণ্ডে নিহত ২৬ বহু নিখোঁজ

১৩

আশ্বস্ত হয়ে নির্বাচন কমিশন থেকে সরে গেল ছাত্রদল

১৪

পুঁজিবাজারে সূচক ফিরল আড়াই মাস আগের উচ্চতায়

১৫

হানিয়া আমিরের বিয়ের গুঞ্জন জোরাল হচ্ছে

১৬

এলপিজি আমদানিতে বিপিসিকে অনুমতি

১৭

ইরানের বিক্ষোভে ‘হাজারো হত্যার’ জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করলেন খামেনি

১৮

জীববৈচিত্র্য রক্ষায় নিরাপদ জেনেটিক প্রযুক্তির ব্যবহারের ওপর জোর মৎস্য উপদেষ্টার

১৯

ভাসানচরের মালিকানা নিয়ে বিতর্কের অবসান

২০