ট্রাম্পকে কঠোর ভাষায় আক্রমণ খামেনির, জনগণকে ঐক্যের আহ্বান - NA TV BD
আন্তর্জাতিক ডেস্ক
৯ জানুয়ারী ২০২৬, ২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পকে কঠোর ভাষায় আক্রমণ খামেনির, জনগণকে ঐক্যের আহ্বান

ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তীব্র ভাষায় কঠোরভাবে আক্রমণ করেছেন। ইরানে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে খামেনি ট্রাম্পের বিরুদ্ধে ‘হাতে রক্ত লেগে আছে’ এমন অভিযোগ তুলেছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) দেয়া ভাষণে খামেনি বলেন, ‘তথাকথিত ১২ দিনের সংঘর্ষে এক হাজারের বেশি ইরানি নিহতের জন্য ট্রাম্প দায়ী। নিহতদের মধ্যে সাধারণ নাগরিকের পাশাপাশি কমান্ডার, বিজ্ঞানী ও শীর্ষ পর্যায়ের ব্যক্তিরাও রয়েছেন।’ তিনি ট্রাম্পের নিজের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘সংঘাতের সময় তিনি আক্রমণের আদেশ দিয়েছিলেন’ যা কার্যত দায় স্বীকারের সমতুল্য।
খামেনি ‘দাঙ্গাবাজ’ ও ‘ভাঙচুরকারীদের’ বিরুদ্ধেও সতর্কবার্তা দেন। তার দাবি, তারা তেহরানসহ বিভিন্ন শহরে জনসম্পত্তি ক্ষতিগ্রস্ত করে ওয়াশিংটনের মন জয়ের চেষ্টা করছে। তিনি বলেন, ‘আমাদের জাতি বিদেশিদের জন্য ভাড়াটে মনোভাব মেনে নেয় না।’
তিনি তরুণদের সরাসরি সম্বোধন করে ঐক্যের ডাক দিয়েছেন এবং সতর্ক করেছেন যে ঐক্যবদ্ধ জাতি যেকোনো শত্রুকে পরাজিত করতে পারে।
খামেনি যুক্তরাষ্ট্রের প্রতি কড়া বার্তা দিয়ে বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে নিজের দেশে সমস্যার সমাধান করা উচিত। তিনি ইতিহাস থেকে উদাহরণ টেনে বলেছেন, শাসকরা শেষ পর্যন্ত পতিত হয়—ট্রাম্পও এর বাইরে নয়।
ইরানে অর্থনৈতিক চাপ ও রাজনৈতিক অসন্তোষের কারণে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সরকার ইন্টারনেট প্রবেশাধিকার সীমিত করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এদের তো ভোট নাই, এত ভোট পেল কিভাবে: মির্জা আব্বাস

দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে বলায় জামায়াত আমিরের ওপর ক্ষুব্ধ দুর্নীতিবাজরা

কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকে ছাড় নয়: হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার

গ্রীনরোডে সাধারণ মানুষের সমস্যার সমাধানের অঙ্গীকার

শাকিব খানের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন জ্যোতির্ময়ী

ফ্যাসিবাদ রুখতে হ্যাঁ ভোট দিতে হবে: রিজওয়ানা হাসান

বাংলাদেশে ১০-১৫টি ব্যাংকই যথেষ্ট, রাষ্ট্রায়ত্ত ব্যাংক কমাতে একীভূত করার পরিকল্পনা: গভর্নর

বিএনপি কর্তৃক সারা দেশে বিদ্রোহী প্রার্থী বহিষ্কার তালিকা প্রকাশ

চঞ্চল চৌধুরীর প্রশংসায় পরীমনি, ‘শাস্তি’ সিনেমায় প্রথমবারের জুটি

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ

১০

আজ থেকে সাত কলেজের ভ্রাম্যমাণ মঞ্চ ও গণজমায়েত শুরু

১১

দেশবাসীর কাছে প্রধান উপদেষ্টার আহ্বান ‘হ্যাঁ’ ভোট দিতে

১২

পাকিস্তানে শপিংমলে অগ্নিকাণ্ডে নিহত ২৬ বহু নিখোঁজ

১৩

আশ্বস্ত হয়ে নির্বাচন কমিশন থেকে সরে গেল ছাত্রদল

১৪

পুঁজিবাজারে সূচক ফিরল আড়াই মাস আগের উচ্চতায়

১৫

হানিয়া আমিরের বিয়ের গুঞ্জন জোরাল হচ্ছে

১৬

এলপিজি আমদানিতে বিপিসিকে অনুমতি

১৭

ইরানের বিক্ষোভে ‘হাজারো হত্যার’ জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করলেন খামেনি

১৮

জীববৈচিত্র্য রক্ষায় নিরাপদ জেনেটিক প্রযুক্তির ব্যবহারের ওপর জোর মৎস্য উপদেষ্টার

১৯

ভাসানচরের মালিকানা নিয়ে বিতর্কের অবসান

২০