করদাতাদের জন্য সুখবর: অনলাইনে ভ্যাট রিফান্ড চালু করল এনবিআর - NA TV BD
admin
৭ জানুয়ারী ২০২৬, ৯:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

করদাতাদের জন্য সুখবর: অনলাইনে ভ্যাট রিফান্ড চালু করল এনবিআর

ছবি: সংগৃহীত

করদাতাদের ভোগান্তি কমাতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইনে ভ্যাট রিফান্ড সুবিধা চালু করেছে। এখন থেকে ভ্যাটের পাওনা টাকা সরাসরি করদাতার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে, ফলে অফিসে গিয়ে হয়রানি হওয়ার দিন শেষ।
এনবিআর-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অটোমেটেড পদ্ধতিতে আবেদন প্রক্রিয়াকরণের জন্য বর্তমান ই-ভ্যাট সিস্টেমে একটি নতুন ‘রিফান্ড মডিউল’ যুক্ত করা হয়েছে। এই সিস্টেমটি অর্থ বিভাগের (iBAS++) এবং বাংলাদেশ ব্যাংকের BEFTN নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হয়েছে।
করদাতারা তাদের মাসিক ভ্যাট রিটার্নের মাধ্যমেই অনলাইনে রিফান্ডের আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেট আবেদন যাচাই-বাছাই করার পর অনুমোদিত অর্থ সরাসরি করদাতার ব্যাংক হিসাবে স্থানান্তর করবে।
এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান আনুষ্ঠানিকভাবে এই অনলাইন ভ্যাট রিফান্ড প্রক্রিয়ার উদ্বোধন করেন এবং প্রথম দিনেই তিনজন করদাতার ব্যাংক অ্যাকাউন্টে ৪৫ লাখ ৩৫ হাজার টাকা ফেরত দেন।
এই মডিউল চালুর ফলে রিফান্ড প্রক্রিয়া স্বচ্ছ ও দ্রুত হবে বলে আশা করছে এনবিআর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এদের তো ভোট নাই, এত ভোট পেল কিভাবে: মির্জা আব্বাস

দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে বলায় জামায়াত আমিরের ওপর ক্ষুব্ধ দুর্নীতিবাজরা

কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকে ছাড় নয়: হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার

গ্রীনরোডে সাধারণ মানুষের সমস্যার সমাধানের অঙ্গীকার

শাকিব খানের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন জ্যোতির্ময়ী

ফ্যাসিবাদ রুখতে হ্যাঁ ভোট দিতে হবে: রিজওয়ানা হাসান

বাংলাদেশে ১০-১৫টি ব্যাংকই যথেষ্ট, রাষ্ট্রায়ত্ত ব্যাংক কমাতে একীভূত করার পরিকল্পনা: গভর্নর

বিএনপি কর্তৃক সারা দেশে বিদ্রোহী প্রার্থী বহিষ্কার তালিকা প্রকাশ

চঞ্চল চৌধুরীর প্রশংসায় পরীমনি, ‘শাস্তি’ সিনেমায় প্রথমবারের জুটি

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ

১০

আজ থেকে সাত কলেজের ভ্রাম্যমাণ মঞ্চ ও গণজমায়েত শুরু

১১

দেশবাসীর কাছে প্রধান উপদেষ্টার আহ্বান ‘হ্যাঁ’ ভোট দিতে

১২

পাকিস্তানে শপিংমলে অগ্নিকাণ্ডে নিহত ২৬ বহু নিখোঁজ

১৩

আশ্বস্ত হয়ে নির্বাচন কমিশন থেকে সরে গেল ছাত্রদল

১৪

পুঁজিবাজারে সূচক ফিরল আড়াই মাস আগের উচ্চতায়

১৫

হানিয়া আমিরের বিয়ের গুঞ্জন জোরাল হচ্ছে

১৬

এলপিজি আমদানিতে বিপিসিকে অনুমতি

১৭

ইরানের বিক্ষোভে ‘হাজারো হত্যার’ জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করলেন খামেনি

১৮

জীববৈচিত্র্য রক্ষায় নিরাপদ জেনেটিক প্রযুক্তির ব্যবহারের ওপর জোর মৎস্য উপদেষ্টার

১৯

ভাসানচরের মালিকানা নিয়ে বিতর্কের অবসান

২০