স্মৃতিসৌধে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন ও লাখো নেতাকর্মীর উৎসবমুখর অভ্যর্থনা - NA TV BD
নিজেস্ব প্রতিবেদক
২৬ ডিসেম্বর ২০২৫, ৪:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্মৃতিসৌধে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন ও লাখো নেতাকর্মীর উৎসবমুখর অভ্যর্থনা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান। বিকাল ৫টার দিকে সাভারের পথে রওনা হন তিনি, তার সঙ্গে ছিলেন দলের শীর্ষস্থানীয় নেতা ও অসংখ্য কর্মী।
এর আগে বিকাল ৪টা ৪২ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এরপর দোয়া ও মোনাজাতের মাধ্যমে বীর শহীদদের স্মরণ করেন।
তারেক রহমানের স্মৃতিসৌধে আগমনের কর্মসূচিকে কেন্দ্র করে সাভার জাতীয় স্মৃতিসৌধ ও ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার বিকাল থেকেই স্মৃতিসৌধ প্রাঙ্গণ ও আশপাশের এলাকা লাখো নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে। হাতে হাতে ব্যানার, ফেস্টুন ও জাতীয় ও দলীয় পতাকা নিয়ে বিভিন্ন মিছিল স্মৃতিসৌধ এলাকায় জমায়েত হয়। ‘তারেক রহমান বীরের বেশে, ফিরলেন এবার বাংলাদেশে’—এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
আইনশৃঙ্খলা রক্ষাকারীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা নেতাকর্মীদের এই ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন। জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতারা জানান, দুপুর থেকেই সাভার, ধামরাই ও আশপাশের এলাকা থেকে সাধারণ মানুষ ও নেতাকর্মীরা ঢাকায় এসে জমায়েত শুরু করেন।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফিরে আসেন তারেক রহমান। বিমানবন্দর থেকে শুরু হওয়া অভ্যর্থনা যাত্রা এবং বিকেলে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে আয়োজিত গণসংবর্ধনায় অংশগ্রহণকারীরা তাকে স্বাগত জানান।
সংবর্ধনায় তিনি দেশের জন্য এক নিরাপদ, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন ব্যক্ত করেন, যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত থাকবে। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দীর্ঘদিন পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এটি বিএনপির কর্মীদের মধ্যে নতুন উদ্যম ও আশা জাগাচ্ছে। পাশাপাশি দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য রাজনৈতিক ঐক্য ও সংহতির প্রয়োজনীয়তার প্রতিফলন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এদের তো ভোট নাই, এত ভোট পেল কিভাবে: মির্জা আব্বাস

দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে বলায় জামায়াত আমিরের ওপর ক্ষুব্ধ দুর্নীতিবাজরা

কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকে ছাড় নয়: হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার

গ্রীনরোডে সাধারণ মানুষের সমস্যার সমাধানের অঙ্গীকার

শাকিব খানের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন জ্যোতির্ময়ী

ফ্যাসিবাদ রুখতে হ্যাঁ ভোট দিতে হবে: রিজওয়ানা হাসান

বাংলাদেশে ১০-১৫টি ব্যাংকই যথেষ্ট, রাষ্ট্রায়ত্ত ব্যাংক কমাতে একীভূত করার পরিকল্পনা: গভর্নর

বিএনপি কর্তৃক সারা দেশে বিদ্রোহী প্রার্থী বহিষ্কার তালিকা প্রকাশ

চঞ্চল চৌধুরীর প্রশংসায় পরীমনি, ‘শাস্তি’ সিনেমায় প্রথমবারের জুটি

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ

১০

আজ থেকে সাত কলেজের ভ্রাম্যমাণ মঞ্চ ও গণজমায়েত শুরু

১১

দেশবাসীর কাছে প্রধান উপদেষ্টার আহ্বান ‘হ্যাঁ’ ভোট দিতে

১২

পাকিস্তানে শপিংমলে অগ্নিকাণ্ডে নিহত ২৬ বহু নিখোঁজ

১৩

আশ্বস্ত হয়ে নির্বাচন কমিশন থেকে সরে গেল ছাত্রদল

১৪

পুঁজিবাজারে সূচক ফিরল আড়াই মাস আগের উচ্চতায়

১৫

হানিয়া আমিরের বিয়ের গুঞ্জন জোরাল হচ্ছে

১৬

এলপিজি আমদানিতে বিপিসিকে অনুমতি

১৭

ইরানের বিক্ষোভে ‘হাজারো হত্যার’ জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করলেন খামেনি

১৮

জীববৈচিত্র্য রক্ষায় নিরাপদ জেনেটিক প্রযুক্তির ব্যবহারের ওপর জোর মৎস্য উপদেষ্টার

১৯

ভাসানচরের মালিকানা নিয়ে বিতর্কের অবসান

২০